Friday, 6 October 2017

কুমিল্লা তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন

কুমিল্লা তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন ক‌রে‌ছে তিতাস উপজেলা ছাত্রদল।গত ৬ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় কলাকান্দি ইউ‌নিয়ন বাজারের ব্রাইট ফিউচার চাইল্ড স্কুল মাঠে  এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুদ্দিন সরকার ও সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ক‌মি‌টি ঘোষনা করা হয়।

বড় মা‌ছিমপুর গ্রা‌মের মোঃ মনির হোসাইন‌কে সভাপতি ও কলাকা‌ন্দি গ্রা‌মের  মাজহারুল ইসলাম টিপুকে সাধারন সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির বা‌কি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সফিউল্লাহ খান, সহ-সভাপতি আদনান হাবিব, সি‌নিয়র যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ নুরু কবি ও সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মিয়া।

No comments:

Post a Comment