তিতাস (কুমিল্লা), ০৪ অক্টোবর কুমিল্লার অালো : কুমিল্লার তিতাস উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল আনুমানিক ৮টায় উপজেলার নয়াকান্দি বাজারে।স্থানীয়দের সুত্রে জানা যায় নয়াকান্দি গ্রামের মৃত রমিজ খানের ছেলে সাদ্দাম হোসেনকে গালিগালাজ করেছে বলে একই গ্রামের মোঃ মোশারফ মিয়ার ছেলে মোঃ হাছান আলী।
বিষয়টি সাদ্দাম গ্রামের একাদিক ব্যাক্তিকে জানালে হাছান আলী সাদ্দামের নিকট জানতে চায় যে তোমাকে আমি গালিগালাজ করিনি তুমি কেন আমার নামে বিচার দিচ্ছ। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় স্থানীয়রা সাদ্দামও হাছান আলীকে যার যার বাড়ীতে পাঠিয়ে দেয়।
তারই জের ধরে আজ বুধবার সকালে একই গ্রামের আবু তাহেরের ছেলে শাহপরান উপজেলার বন্দরামপুর স্টেশন তার নিজ দোকান থেকে নয়াকান্দি বাজারে পৌছলে প্রতিপক্ষ সাদ্দামসহ আরো ৭/৮ জন পূব পরিকল্পিতভাবে শাহপরানকে এলোপতারি মারধর শুরু করলে এসময় বাজারে থাকা উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জরিয়ে পরে এতে উভয় পক্ষের অন্তত্য ৬ জন আহত হয়।
আহতহদের মধ্যে আনিছ, সজিব ও সুমনকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলো মামুন, হাছান আলী ও শাহপরান এদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিতাস থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

No comments:
Post a Comment