বিএনপির অন্যতম সহযোগি সংগঠন মেয়াদোত্তীর্ণ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির দাবিতে আবারো শো ডাউন করেছে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ। আজ সকাল ১১টা থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন। এসময়ে একটি প্রতিনিধি দল নতুন কমিটির দাবিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এর সাথে দেখা করেন।
এসময়ে নজরুল ইসলাম খান ও আব্দুল্লাহ আল নোমান সহ আরো সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলন। ছাত্রদলের প্রতিনিধি দলের নেতৃত্ব দানকারী সংগঠনের সিনিয়র সহ সভাপতি মামুন অর রশিদ মামুন বলেন, আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত এই সংগঠনের মেয়াদ শেষ হয়েছে আনেক আগে।
কিন্তু নতুন কমিটি গঠন না করায় এখন ভঙ্গুর অবস্থায় পরিনত হচ্ছে এই সংগঠন। তাই সংগঠনকে শক্তিশালী করতে দ্রুত নতুন কমিটির প্রয়োজন। সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার জানান, ছাত্রদলের কমিটিতে এখন চেইন অব কমান্ড বলতে কিছু নেই। এ অবস্থা থেকে সংগঠনকে আরো গতিশীল করতে নতুন কমিটির বিকল্প নেই। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তাদের সকলের কথা শুনেন ও তাদের আশস্থ করে বলেন, ছাত্রদলের নতুন কমিটির বিষয়ে তাদের দাবি নিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কথা বলবেন। এসময়ে তিনি আরো বলেন ছাত্রদলের কমিটি গঠনের জন্য দ্রুত সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আলমগীর হাসান সোহান, নাজমুল হাসান, আবু আতিক আল হাসান মিন্টু, আব্দুল ওয়াহাব, জহিরুল ইসলাম বিপ্লব, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ,ওমর ফারুক মুন্না, বায়েজিদ আরেফিন, শফিউদ্দিন শফি, আবুল হাসান, নুরুল হুদা বাবু, জাকির হোসেন বাবু, ফয়জুল্লাহ ফয়েজ সহ কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের তিন শতাধিক নেতাকর্মী।
উপস্থিত নেতাকর্মীরা জানান, আমরা নতুন কমিটির জন্য এখন পর্যন্ত আশাবাদী। কিন্তু কোন ষড়যন্ত্র এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাধার সৃষ্টি করলে আমরা কঠোর আন্দোলনে যাবো বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।Facebook page

No comments:
Post a Comment